1. b328e03383ff@google.com : b328e03383ff :
  2. host_0da72b19caf9@host.host : host_0da72b19caf9 :
  3. info.notunshomoy@gmail.com : bhuluyanews :
  4. Nx_e9cfd4330da5@nx.invalid : Nx_e9cfd4330da5 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নোটিশ :
নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চোখের ইশারায় চলে ঘুষ লেনদেন, নকল নবিশ সিন্ডিকেট চক্রের সদস্যরা দেদারসে ঘুষবাণিজ্যে লিপ্ত সাভার রেজিস্ট্রারকে নিয়ে সমালোচনার ঝড় দেশজুড়ে, নেপথ্যে থাকা সকল বৈধ-অবৈধ লেনদেনের ক্যাশিয়ার সহকারী পলাশ মাসখানেক ছুটি শেষে ফের একই দপ্তরে বহাল তবিয়তে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পবিত্র ঈদুল আজহা ২৮ মে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী গণপূর্তে দুর্নীতির ভয়াবহ সিন্ডিকেট: টেন্ডার নিয়ন্ত্রণ থেকে নিয়োগ বাণিজ্যে প্রকৌশলীদের ‘অঘোষিত সাম্রাজ্য’ দুর্নীতির বরপুত্র সওজের ‘গ্যাংস্টার’ প্রকৌশলী শওকত আলী: ভোল পাল্টে এখনো বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল সিন্ডিকেটে জিম্মি নৌপথ অঢেল সম্পদে ভরপুর পাসপোর্টের আইয়ুব আলী

প্রধানমন্ত্রীর কাছে ইপিজেডসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি চাঁদপুরবাসীর

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৩ বার ভিউ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে চাঁদপুরে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং মেঘনা পাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণসহ বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে চাঁদপুরবাসী।

আজ দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দেবেন। এটি বাস্তবায়ন হলে জেলায় কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।

তিনি বলেন, কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি, অর্থনৈতিক জোন অনুমোদিত। এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি।

মানিক বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন শুনে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

তিনি বলেন, সফরসূচির আলোকে প্রধানমন্ত্রী প্রথমে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় দুপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা পৌনে ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চাঁদপুরবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

এ সময় চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক নতুন সময়
Desing & Developed BY ThemeNeed.com