ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৮ বার ভিউ

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠঠান গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বালিকাদের ফাইনালে ট্রাইবেকারে ৩-২ গোলে ফুলগাজী উপজেলার জি.এম. হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাগনভূঁঞা উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক এ দাগনভূঁঞা উপজেলার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনাগাজী উপজেলার দক্ষিণ চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক ক্রীড়াবিদরা অংশগ্রহণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক নতুন সময়
Desing & Developed BY ThemeNeed.com