1. b328e03383ff@google.com : b328e03383ff :
  2. host_0da72b19caf9@host.host : host_0da72b19caf9 :
  3. info.notunshomoy@gmail.com : bhuluyanews :
  4. Nx_e9cfd4330da5@nx.invalid : Nx_e9cfd4330da5 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ :
নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চোখের ইশারায় চলে ঘুষ লেনদেন, নকল নবিশ সিন্ডিকেট চক্রের সদস্যরা দেদারসে ঘুষবাণিজ্যে লিপ্ত সাভার রেজিস্ট্রারকে নিয়ে সমালোচনার ঝড় দেশজুড়ে, নেপথ্যে থাকা সকল বৈধ-অবৈধ লেনদেনের ক্যাশিয়ার সহকারী পলাশ মাসখানেক ছুটি শেষে ফের একই দপ্তরে বহাল তবিয়তে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পবিত্র ঈদুল আজহা ২৮ মে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী গণপূর্তে দুর্নীতির ভয়াবহ সিন্ডিকেট: টেন্ডার নিয়ন্ত্রণ থেকে নিয়োগ বাণিজ্যে প্রকৌশলীদের ‘অঘোষিত সাম্রাজ্য’ দুর্নীতির বরপুত্র সওজের ‘গ্যাংস্টার’ প্রকৌশলী শওকত আলী: ভোল পাল্টে এখনো বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব প্রধান প্রকৌশলী রাকিবুল সিন্ডিকেটে জিম্মি নৌপথ অঢেল সম্পদে ভরপুর পাসপোর্টের আইয়ুব আলী

প্রকৌশলী জাহিদার দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিলেন আদালত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৫ বার ভিউ

গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকা দুটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এর একটি ১ হাজার ৪৮৫ বর্গফুটের। অন্যটি ১ হাজার ৩২৮ বর্গফুটের।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক শারিকা ইসলাম ফ্ল্যাট জব্দের এই আবেদন করেছিলেন। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, জাহিদা আক্তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তিনি ঢাকার পাশাপাশি ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রকল্পের আওতায় দেশটিতেও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। মালয়েশিয়ার থেকে তাঁর ব্যাংক হিসাব ও সম্পত্তির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহের প্রক্রিয়া চলছে।

জাহিদা আক্তার ২০২২ সালের ৮ মে সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। এ আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তিনি মালয়েশিয়া চলে যান। পরে তিনি সেখান থেকে পিআর নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। আর তাঁর স্বামী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনউদ্দীন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

সম্প্রতি দেশে এসেছেন জাহিদা আক্তার। তাঁর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সুযোগ রয়েছে। এ কারণে তিনি যাতে নিজের সম্পত্তি স্থানান্তর করতে না পারেন, সে জন্য আদালতের কাছে স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করে দুদক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক নতুন সময়
Desing & Developed BY ThemeNeed.com